মরিয়মের মৃত্যু
এমপি নজরুল ও তার প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আদালতের হাজতখানায় নেওয়া হয়। এ আবেদনের ওপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।